শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

একসঙ্গে ৯ দিকের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিতে পারবে তুরস্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বছরের শুরুতেই নতুন প্রযুক্তি পেয়েছে তুর্কি সেনাবাহিনী। তাও আবার নিজেদের তৈরি। নিজস্ব তৈরি প্রতিরক্ষাব্যবস্থায় সমরাস্ত্রে নতুন দিগন্তে পা রেখেছে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি। তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেশটির সেনাবাহিনীকে দেওয়া হয়। নতুন ওই প্রতিরক্ষাব্যবস্থায় একসঙ্গে ৯ দিকের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিতে পারবে তুরস্ক।

খবরে বলা হয়, হিসার ও+ মূলত কম উচ্চতায় ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ আগেই তুরস্ক সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। তুরস্কের বৃহৎ দুটি সমরাস্ত্র তৈরির প্রতিষ্ঠান আসেলসান ও রকেটসান নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হিসার ও+ তৈরি করে। ২০২১ সালের মার্চে প্রথম এ প্রতিরক্ষাব্যবস্থার পরীক্ষা চালায় তুরস্ক। এটির প্রতিরক্ষা সক্ষমতা ৩৬০ ডিগ্রি। একসঙ্গে ৯ দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম তুরস্কের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। ২৫ কিলোমিটার ব্যাসের মধ্যে হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ ও বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম আলোচিত ওই প্রতিরক্ষাব্যবস্থা।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit