রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে। সঠিক পরিশ্রমের ভালো ফল পাবেন। আপনার কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দ্রুত লক্ষ অর্জনে ব্যর্থতা যাতে আপনাকে হতাশ না করে সতর্ক থাকবেন।

বৃষ:

ব্যবসায় উন্নতির যোগ আছে। অর্থ প্রাপ্তির সুযোগ আসতে পারে। কাজে বাধা এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। সঠিক পথে চলতে গেলে সব কিছু বিচার করতে হবে নিরপেক্ষভাবে। কারো জিনিসের দায়িত্ব নেবেন না।

মিথুন:

নিজের মতাদর্শকে অন্যের কাছে সহজভাবে প্রকাশ করতে পারবেন। শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় উদ্দমী হয়ে উঠবেন। জটিল পরিস্থিতিতে প্রয়োজন হবে সুচিন্তিত সিদ্ধান্ত। বিতর্ক এড়িয়ে চলুন।

কর্কট:

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সিদ্ধান্তহীনতা ও দীর্ঘসূত্রতায় সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রার্থনায় শান্তি পাবেন।

সিংহ:

কোনো কাজে আশার আলো দেখতে পাবেন। কোনো সূত্র থেকে আয়ের সম্ভাবনা দেখা দেবে। প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। মনকে নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকুন।

কন্যা:

পেশাগত দিক ভালো যাবে। ব্যবসার কাজে আশানুরূপ অগ্রগতি হবে। কোনো কর্মপ্রচেষ্টাতে এগোতে পারেন। প্রত্যাশা পূরণে বাধাবিঘ্ন দূর হবে। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন।

তুলা:

সুন্দর ও শুভ সময়। একাধিক সুযোগ ও প্রস্তাবে ভবিষ্যৎ মনে হবে উজ্জ্বল। পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোম ও প্রাণপ্রাচুর্য পাবেন। বিদেশ থেকে সুসংবাদ পেতে পারেন। নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত রয়েছে।

বৃশ্চিক:

কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। ব্যয়ের চাপ থাকলেও লাভ হবে। সাহসী পদক্ষেপে নিরলসভাবে কাজ করুন। শরীর ভালো রাখুন।

ধনু:

সামাজিক কাজে অন্যদের সমর্থন পাবেন। যৌথ ও সম্মিলিত প্রচেষ্টায় কোনো সাফল্যে আশাবাদী হতে পারেন। আপনার সাহসী উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। নিজের ওপর আস্থা রাখুন।

মকর:

কোনো ঘটনায় মানসিক প্রশান্তি নষ্ট হতে পারে। গৃহ পরিচারিকা নিয়ে সমস্যা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। দুশ্চিন্তা ঝেরে ফেলে আশাবাদী থাকতে হবে। শরীরের যত্ন নেবেন।

কুম্ভ:

সামাজিক কাজে প্রশংসা পেতে পারেন। চাকরিরতদের কেউ অন্য প্রতিষ্ঠান থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রত্যাশিত কোনো সহযোগিতা কিংবা অর্থলাভ হতে পারে। রোমান্স শুভ।

মীন:

প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। চাকরিরতদের কেউ অন্য প্রতিষ্ঠান থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রত্যাশিত কোনো সহযোগিতা কিংবা অর্থলাভ হতে পারে। রোমান্স শুভ।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit