রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ, মাটিরাঙ্গায় স্থানীয়দের  বিক্ষোভ মিছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দাম বেড়ে স্বর্ণের ভরি কত?

শাজাহান খানের মেয়েকে বিয়ে করলেন এমপি ছোট মনির (ভিডিও)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ Time View

 

ডেস্ক নিউজ : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। বুধবার রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যা সম্প্রদান করেন শাজাহান খান।

ছোট মনিরের পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জানুয়ারি ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে বিয়ের কাবিন সম্পন্ন হয়। ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়েহলুদের আয়োজন করা হয়। বুধবার সেনা মালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ জন সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ ৫ হাজার মানুষ অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit