সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বাগেরহাটে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪০ একর সম্পত্তি উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

ডেস্ক নিউজ : বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ থেকে চুলকাঠি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার দু’দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়। অভিযান চলাকালে মহাসড়কের পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার কাঁচা-পাকা অবৈধ স্থাপনা বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৪০ একর সম্পত্তি। 

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায়ের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, প্রথমে সড়ক ও মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার তালিকা করা হয়। এরপর ওইসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়। এর পরেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উদ্ধার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দিগরাজ থেকে চুলকাঠি পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৪০ একর সম্পত্তি উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit