শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে মুক্তিযোদ্ধা নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : গত বুধবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন এর শওগুন খোলা গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসচ্চল মুক্তিযোদ্ধাদের ”’বীর নিবাস”” ভিত্তি প্রস্তর করেন এমপি শিবলী সাদিক দিনাজপুর-৬।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও রেফাউল আজম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (সাবেক) কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার এখলাছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ছানোর হোসেন মন্ডল, যুবলীগ নেতা সামছুজ্জামান (শানু), শওগুন খোলা গ্রামের মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, ঠিকাদার মোঃ মতিবুর রহমান, নবাবগঞ্জ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মানাধীন বীর নিবাস প্রকল্পের আওতায় উপজেলার শওগুনখোলা গ্রামের অসচ্ছল মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়ি নির্মাণ করা হবে।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit