সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিগ ব্যাশে ১৫৪ রান করে ইতিহাস গড়লেন ম্যাক্সওয়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে গ্ল্যান ম্যাক্সওয়েল যে কতটা ভয়ানক হতে পারেন তা আবারো দেখল ক্রিকেট বিশ্ব। আজ বুধবার বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে চার-ছক্কার বন্যা বসিয়েছেন মেলবোর্ন স্টারসের অধিনায়ক ম্যাক্সি। মাত্র ৬৪ বলে খেলেছেন অপরাজিত ১৫৪ রানের ইনিংস। বিগ ব্যাশের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ইনিংস খেলার পথে ম্যাক্সওয়েল হাঁকিয়েছেন ২২টি চার ও ৪টি ছক্কা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ২ উইকেটে ২৭৩ রানের পাহাড় গড়েছে মেলবোর্ন। বিগ ব্যাশের ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে সিডনি থান্ডার্সের করা ২৩২-ই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ম্যাক্সওয়েল-ঝড়ের দিনে কম যাননি মার্কাস স্টয়নিসও। ৩১ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ১৮ বলে ৩৫ রান করেছেন জো ক্লার্ক। হোবার্টের পক্ষে ৪ ওভারে ৫২ রান দিয়েছেন নেপালের তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানে। ২ ওভারে ৪০ রান দিয়েছেন জশ কান।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit