সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঝগড়ার জেরে লেলিয়ে দেওয়া হল কুকুর! জখম শিশু!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া মফস্বল এলাকায় নিত্যদিনের ঘটনা। তাই বলে ঝগড়ার জেরে প্রতিপক্ষের দিকে পোষা কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা বিচিত্রই বটে! সবচেয়ে কষ্টের বিষয় হল, ওই কুকুরের কামড়ে জখম হয়েছে এক শিশু। 

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে ঘটেছে এই ঘটনা। দুই পরিবারে ঝগড়ার কারণে   কুকুরের কামড়ে রক্তাক্ত হয়েছে এক শিশু।

শিশুটির পরিবারের অভিযোগ প্রতিপক্ষ পরিবারের পোষা কুকুরটিকে শিশুটির দিকে লক্ষ্য করেই লেলিয়ে দেওয়া হয়েছিল।

এই ঘটনার আবার একটি ভিডিও করা হয়েছিল সে সময়। মর্মান্তিক ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। পরে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গৌতম বুদ্ধ নগর জেলার বাদলপুর গ্রামের দুই পরিবারের মধ্যে চলছিল তুমুল অশান্তি। ঝগড়া চলাকালীন চেঁচামেচিতে চেন দিয়ে বাঁধা পিট বুল কুকুরটিও গর্জন শুরু করে।

এমন সময় আচমকাই কুকুরের মালিক চেন খুলে দেন। এরপরই হিংস্র কুকুরটি বিদ্যুৎগতিতে ছুটে বাইরে বেরিয়ে আসে। সামনে পাওয়া শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে সে। ঘটনায় রক্তাক্ত হয় শিশুটি।

আর ভিডিওটিতে দেখা যায় কুকুরের আচমকা আক্রমণে মাটিতে পড়ে যায় শিশুটি। কুকুরটি শিশুটির পা কামড়ে ধরে। মহিলারা কুকুরটিকে সরানোর চেষ্টা করেন, কিন্তু পেরে ওঠেন না। এরপর কয়েক জন পুরুষ এসে ব্যাট দিয়ে কুকুরটিকে মারতে থাকেন। আহত হয়ে কুকুরটি শিশুটিকে ছেড়ে ফিরে যায় নিজের স্থানে।

এখানেই শেষ নয়, ভিডিওতে আরও দেখা গেছে, কুকুরটি যখন শিশুটিকে আক্রমণ করছে তখনও কোনও হেলদোল নেই কুকুরের মালিকের। তিনি বারান্দায় দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছেন।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit