বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
নোবিপ্রবিতে নীল দলের সাবেক সভাপতিসহ দুই শিক্ষককে শোকজ বিশ্ববাজারে কেন কমছে স্বর্ণের দাম? ভারতীয় যুদ্ধজাহাজে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে পাকিস্তানি জাহাজ? রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান শেখ হাসিনার ইসুতে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সেই ওসি প্রত্যাহার পুলিশের উচ্চপর্যায়ের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত আদালতে খারিজ রিজওয়ানের আবেদন, বাড়ছে আইনি চাপ

নামিবিয়াকে বিদায় করে আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তান আজ কলম্বোয় মুখোমুখি হয়েছে। এটিসহ তাদের প্রত্যেকের ম্যাচ বাকি ২টি করে। দুদল একটি করে ম্যাচ জিতলেই যুক্তরাষ্ট্রের আশা শেষ হয়ে যাবে। নেদারল্যান্ডস ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতে নেট রানরেট যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো করতে পারলেও মোনাঙ্ক প্যাটেলদের বিদায় নিশ্চিত হবে।

চেন্নাইয়ে যুক্তরাষ্ট্র আজ নামিবিয়াকে হারিয়েছে ৩১ রানে। তাদের ১৯৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ১৬৮ রান করতে পেরেছে নামিবিয়া। ৩ ম্যাচের মধ্যে তারা একটিও জিততে পারেনি।

যুক্তরাষ্ট্রের আশা বাঁচিয়ে রাখার নায়ক সঞ্জয় কৃষ্ণমূর্তি। তার ৩৩ বলে ৬ ছক্কায় ৬৮ রানের ইনিংসের বদৌলতেই ৪ উইকেটে দুশোর কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্রের সংগ্রহ। অধিনায়ক মোনাঙ্কও গুরুত্বপূর্ণ রান তুলেছেন। ৩০ বলে ৩ ছয় ও সমানসংখ্যক চারে ৫২ রান করেছেন এই ওপেনার। বাকিদের মধ্যে মিলিন্দ কুমার ২৮ ও শায়ান জাহাঙ্গীর ২২ ও সাইতেজা মুকামেলা ১৭ রান করেন।

জবাবে নামিবিয়া ওপেনার লরেন স্টিনক্যাম্প ৫৮ রান করলেও বাকিরা যোগ্য সঙ্গ দিতে পারেননি। জেজে স্মিত ৩১, নিকোল লফটি ২৮, ইয়ান ফ্রাইলিঙ্ক ১৯ ও জেন গ্রিন ১৮ রান করেন। যুক্তরাষ্ট্রের হয়ে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন এখন পর্যন্ত আসরের সেরা বোলার শ্যাডলে ফন শ্যালকিক। ৪ ম্যাচে তার শিকার ১৩ উইকেট।

 

 

কিউএনবি/খোরশেদ/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit