বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

মনিরামপুরে মাদ্রাসার পিয়নের বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে জালঝাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ছেলে পিয়ন আবু নাঈমের বিরুদ্ধে এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এরই রেশ ধরে ছুটি শেষে মাদ্রাসার শ্রেনি কক্ষে ওই ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের সময় স্থানীয়দের রসানলে পড়ে পিয়ন নাঈম। এক পর্যায়ে নাঈম জুতা ফেলে সেখান থেকে দৌড়ে নিজেকে রক্ষা করে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে গভর্নিং বডির জরুরী সভা আহবান করা হয়েছে।

জানাযায়, জালঝাড়া ফাজিল মাদ্রাসার ফাজিল(ডিগ্রি) পরিক্ষার্থী বিবাহীত এক ছাত্রীর সাথে পিয়ন(দপ্তরী) আবু নাঈমের দীর্ঘদিন অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। গত শনিবার দুপুরে ছুটির পর মাদ্রাসার দোতলার একটি শ্রেনিকক্ষে ওই ছাত্রীর সাথে নাঈম অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। এ অভিযোগ পেয়ে এলাকাবাসী সেখানে হানা দিলে আবু নাঈম জুতা ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এ দিকে নাঈম সোমবার মাদ্রাসায় গেলে এলাকাবাসীর রোসানলে পড়েন। এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে পিয়নের বিচারের দাবি জানিয়ে উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে অধ্যক্ষ তার ছেলে নাঈমের বিরুদ্ধে সঠিক বিচারের আশ্বাস দিলে উত্তেজিতরা মাদ্রাসা ত্যাগ করেন। মাদ্রাসার গভর্নিংবডির সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ও প্রভাষক ফিরোজ আহম্মদ জানান, তারা দীর্ঘদিন ধরে পিয়ন নাইমের বিরুদ্ধে এসব অনৈতিক কর্মকান্ডের অভিযোগ শুনে আসছেন।

তবে আবু নাঈম এসব অভিযোগ অস্বীকার করে জানান, এলাকার একটি কুচক্রীমহল পরিকল্পীতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন কল্পকাহিনী সাজাচ্ছেন। মাদ্রাসার অধ্যক্ষ আমানাতুল্লাহ তার ছেলে(পিয়ন) নাঈমের বিরুদ্ধে আনিত অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করে জানান, নিয়োগ দেওয়াসহ অভ্যন্তরীন কিছু বিষয়াদী নিয়ে মাদ্রাসার একজন শিক্ষকের ইন্দনে একটি মহল পরিকল্পীতভাবে এ ধরনের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে বুধবার গভর্নিংবডির জরূরী সভা আহবান করা হয়েছে। গভর্নিংবডির সভাপতি প্রভাষক আবদুল গনি জানান, কমিটির সভায় বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit