শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

৯০ বছরে বিয়ে করে চমকে দিলেন আইনজীবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

ডেস্ক নিউজ :  ৯০ বছর বয়সে বিয়ে করে চমকে দিলেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ ইসমাইল। প্রবীণ বর ও মধ্যবয়সী কনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নগরজুড়ে এ নিয়ে শুরু হয় আলোচনা। নেটিজেনরা নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

রোববার মিনোয়ারা বেগম নামের এক নারীকে বিয়ে করেন কুমিল্লার এই আইনজীবী।

একাকিত্ব জীবনের অবসান ঘটাতে পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের আয়োজন। বিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতার কোন কমতি ছিলো না। বরযাত্রী হয়েছেন ছেলে, নাতিসহ আত্মীয় স্বজন ও পারিবারিক সদস্যরা। সেই সঙ্গে ছিলেন কুমিল্লা বারের আইনজীবীরাও।

বর কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি। প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল ১৯৪৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর সহপাঠী ও ফজলুল হক হলের রুমমেট ছিলেন।

সাত বছর আগে তার স্ত্রী মারা যান। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
 
আইনজীবী মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি সক্ষম মানুষ। এখনও কোর্টে যাই। বয়স আমার জন্য কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি ও সঙ্গীর জন্যই বিয়ে করি। আমাদের জন্য দোয়া করবেন।’

কনে মিনোয়ারা বেগম বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, যেন জীবনের শেষসময় পর্যন্ত ওনার পাশে থেকে সেবা করে যেতে পারি।’

পরিবারের প্রবীণ এ সদস্যের দেখভাল আর সঙ্গীর জন্য এমন বিয়ে দিতে পেরে সকলে উল্লসিত, জানান বরের নাতি, ঘটক ও আইনজীবীরা।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit