সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে রজনীগন্ধা আবাসিক হোটেলে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ব্যক্তি পাবনা জেলার সাথিয়া থানার পাইকর হাটি গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে তারিন আহম্মেদ (৪৩)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টায় বিরামপুর রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি পুলিশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত। তিনি জানান, বিরামপুরের রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে পাবনা জেলার তারিন নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা যাচ্ছে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত যেকোন সময় এই ব্যক্তি দুর্ঘটনাটি ঘটিয়েছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit