বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে নাদাল-ওসাকার শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৪০ Time View

 

স্পোর্টস ডেস্ক :  রেকর্ড ২১তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে কোর্টে নেমে শুরুটা দাপটের সাথেই করেছেন রাফায়েল নাদাল। অপরদিকে নারীদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকার শুরুটাও হয়েছে জয় দিয়ে।

সোমবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের মার্কোস গিরোনকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সহজেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা নাদাল।

করোনার প্রতিষেধক টিকা নিয়ে বিতর্কে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারছেন না সুইস সেনসেশন রজার ফেদেরার। 

এই সুযোগে মেলবোর্ন পার্কে শিরোপা জেতার পথে মূল এই দুই প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াইয়ে নামতে হচ্ছেনা নাদালকে। আর এতেই সর্বকালের সর্বোচ্চ স্ল্যাম রেকর্ড জেতার পথও অনেকটাই সুগম হয়ে গেছে নাদালের। 
সাবেক চ্যাম্পিয়ন হিসেবে একমাত্র নাদালই এবারের ড্র’তে টিকে রয়েছেন। বিশ্বের ৬৬ নম্বর গিরোনের বিপক্ষে দুর্দান্ত এক সূচনা করে নিজের লক্ষ্যের জানানই দিলেন নাদাল।

তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে ষষ্ঠ বাছাই নাদাল ওয়াইল্ড কার্ডপ্রাপ্ত থানাসাই কোকিনাকিও ও কোয়ালিফায়ার ইয়ানিক হানমানের মধ্যকার বিজয়ীর মোকাবেলা করবেন।

এদিকে, নারীদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা প্রথম রাউন্ডে কলম্বিয়ান ক্যামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। 

রড লেভার এরিনাতে কলম্বিয়ান প্রতিপক্ষের বিপক্ষে অনেকটা অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছিলেন জাপানীজ নাম্বার ওয়ান। প্রথম সেটে ৫-০ গেমের লিড নিলেও পরপর দুটি সার্ভিস ব্রেক করে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসেন ওসোরিও। তবে শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেননি।

ম্যাচ শেষে ১৩তম বাছাই ওসাকা বলেন, ‘এখানে খেলতে আসাটা সবসময়ই আমার কাছে বিশেষ কিছু। আমি মনে করি, ওসোরিও দুর্দান্ত খেলেছে। সব মিলিয়ে এখানে আবারও খেলতে পেরে আমি দারুণ খুশী।’

অপর ম্যাচে অলিম্পিক বিজয়ী বেলিন্ডা বেনচিচ ৬-৪, ৬-৩ গেমে ফ্রান্সের ক্রিস্টিনা মালডেনোভিচকে এবং ১৫তম বাছাই এলিনা সেভিতলনো  ৬-১, ৭-৬ (৭/৪) গেমে ফিওনা ফেরোকে পরাজিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit