সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বড় হারে বিশ্বকাপ শুরু বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়নদের ওপর চিরায়ত প্রত্যাশার চাপ থাকে সব সময়। সেই চাপটাই নিতে পারলেন না বাংলাদেশের যুবারা। সেন্ট কিটসে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারল রাকিবুল হাসানের দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৫.২ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। জবাবে ইংল্যান্ড লক্ষ্যে পৌঁছে যায় স্বাচ্ছন্দ্যেই, ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৪ রান জ্যাকব বেথেলের। একটি করে উইকেট রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের।

ইংল্যান্ডের বোলারদের তোপে ১০ ওভারের আগেই ৮ রানে নেই বাংলাদেশের ৪ উইকেট! এই ধাক্কাটা সামলানোর প্রাণপণ চেষ্টা করছিলেন আইচ মোল্লা, মেহরব হাসান ও আব্দুল্লাহ আল মামুন। একটা পর্যায়ে স্কোর পৌঁছে ৬ উইকেটে ৫০ রানে। এরপর আবারও খেই হারানো। ৫০ থেকে ৫১—এই ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত রিপন মণ্ডলের দৃঢ়তায় বাংলাদেশের ইনিংস শেষ হয় ৯৭ রানে। ৬ রানে ফাইন লেগে রিপনের সহজ ক্যাচ ছেড়েছিলেন জশুয়া বয়ডেন। তিনি জীবন না পেলে ৫৮ রানেও গুটিয়ে যেতে পারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ উইকেটে নাঈমুর রহমানকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন রিপন। নাঈমুর আউট হন ১১ রানে। অন্য প্রান্তে রিপন অপরাজিত ছিলেন ৪১ বলে ৩৩ রান করে।

১৭ বছরের বাঁহাতি পেসার জশুয়া বয়ডেনকেই সামলাতে পারেনি রাকিবুল হাসানের দল। ৯ ওভারে ৪ মেডেনসহ ১৬ রানে ৪ উইকেট তাঁর। দুই ওপেনার মাহফুজুল ইসলাম ও আরিফুল ইসলামকে উইকেটরক্ষক অ্যালেক্স হর্টনের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন বয়ডেনই। মাহফুজুল ৩ ও আরিফুল করেন ৪ রান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করা প্রান্তিক নওরোজ নাবিল ০ রানে জেমস সেলসের বলে ক্যাচ দেন হর্টনকে। এরপর ১ রান করা মোহাম্মদ ফাহিম রান আউট হলে বিপদ বাড়ে বাংলাদেশের।

আশিকুর জামান দুটি বাউন্ডারি মারলেও ৯ রানে ফেরেন থমাস এসপিনওয়ালের বলে। ২৪ বলে ১৪ করা মেহরব হাসানকেও ফেরান এসপিনওয়াল। ব্যর্থ অধিনায়ক রাকিবুল হাসানও। রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি। এরপর ১১ নম্বরে নামা পেসার রিপন মণ্ডল চড়াও হন ইংল্যান্ডের বোলারদের ওপর। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ করেছিলেন তিনি। সেই প্রেরণাতেই দলের বিপদে খেললেন ৪১ বলে ৫ বাউন্ডারি ১ ছক্কায় ৩৩* রানের ইনিংস।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit