শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বোয়ালখালীতে সদ্য গড়া সরস্বতীর প্রতিমাগুলো ভেঙে দিল দৃর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৬০ Time View

 

ডেস্ক নিউজ : চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে গড়া ৩৫টি সরস্বতী প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব শাকপুরার ঐতিহ্যবাহী লালার হাট আশ্রায়ণ প্রকল্পের পাশে এ ঘটনা ঘটেছে। মৃৎশিল্পীর বাসু দেব পাল এসব প্রতিমা বিক্রির জন্য গড়েছিলেন। জানা গেছে, বৃটিশ আমল থেকে ওই এলাকায় প্রতিমা গড়ে আসছিলেন মৃৎশিল্পী হরিপদ পাল ও তার ছেলে বাসু দেব পাল। হরিপদ পাল মারা যাওয়ার পর বাসু দেব পাল এ ধারা অব্যাহত রেখেছেন।

বাসু দেব পাল বলেন, লালার হাটে প্রতিবছর তিনি প্রতিমা গড়ে আসছেন। ৮৫ বছর ধরে তারা এ এলাকায় প্রতিমা তৈরি করে আসছেন। আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমাগুলো বানানো হচ্ছিল। উন্মুক্ত স্থানে বাঁশের বেড়ার মাধ্যমে ঘিরে সাদা পর্দায় ঢেকে নির্মাণাধীন প্রতিমাগুলো রাখা ছিল। আগে কোনো সময় এ ধরনের ঘটনা ঘটেনি। আজ শনিবার সকালে তার গড়া ৩৫টি সরস্বতী প্রতিমা ভাঙা দেখতে পান। এর বেশিরভাগই অগ্রিম বায়না নেওয়া।   

খবর পেয়ে চট্টগ্রামের অতিরিক্তি পুলিশ সুপার (উত্তর) মো. কবির আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম ও বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অমিত লালা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সুদীপ্ত বিশ্বাস বিভু বলেন, বাসুদেব পাল আমাদের গ্রামে সরস্বতীর মূর্তি গড়ে। ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে ঘণ্টার পর ঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে থেকে বাসুর মূর্তি গড়া দেখতাম। সবাইকে বিশ্বাস করে বাসু প্রতিমাগুলো রাখেন উন্মুক্ত স্থানে। কখনো পাহারা দেওয়ার প্রয়োজন মনে করেননি। কে বা কারা রাতের আঁধারে ভেঙে দিয়েছে বাসুর গড়া সরস্বতী প্রতিমা। 

বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অমিত লালা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই এলাকায় একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। বাসু দেব পালের গড়া প্রতিমা ভাঙচুর করে দীর্ঘদিন বিশ্বাসকে গুঁড়িয়ে দেওয়া হলো। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, কারখানা বলা হলেও রাস্তার পাশে উন্মুক্ত স্থানে অরক্ষিতভাবে প্রতিমাগুলো রাখা হয়েছিল। কেউ পরিকল্পিতভাবে প্রতিমাগুলো ভেঙেছে বলে মনে হয়নি। আশ্রায়ণ প্রকল্পের ছোট বাচ্চারা হয়ত খেলার ছলে বা ঠেলাগাড়ি, মিনিট্রাকে বাঁশ নেওয়ার সময় অন্ধকারে  দুর্ঘটনা ঘটেতে পারে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রতিমা রক্ষায় এখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit