মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

আমি নেতা হতে চাই না, এলাকার সর্বস্তরের মানুষের বন্ধু হতে চাই : সাংবাদিক আফজাল হোসেন চাঁদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : আগামী রবিবার (১৬ জানুয়ারী) ২য় বারের মতো যশোরের ঝিকরগাছা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন ৯জন। যার মধ্যে রয়েছে তরুণ প্রজন্মের সৎ, যোগ্য, সমাজ সেবক, গরীব-মেহনতি মানুষের বন্ধু ও সত্য ন্যায়ের পক্ষে কলম সৈনিক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। তিনি ডালিম মার্কা নিয়ে নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ এর নিকট জানতে চাইলে তিনি জানান, সৃষ্টিকর্তার উপর ভরসা নিয়েই আমার নির্বাচনে আশা।

আমি নেতা হতে চাই না, এলাকার সর্বস্তরের মানুষের বন্ধু হতে চাই। বর্তমানে আমরা ডিজিটার প্রযুক্তির মানুষ। কিন্তু আমাদের এলাকায় ডিজিটালের কোন প্রকার ছোঁয়া নাই। আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই। আমি দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ উপজেলা এলাকার মানুষের উপকারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি সব সময়। জনপ্রতিনিধি হলে এলাকার মানুষের সেবাটাই আমি আরো বৃহত্তর পরিসরে করতে পারবো।

এলাকার সাধারণ মানুষ আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিতে কাজ করবো। আশাকারি আমার এলাকার সাধারণ মানুষ আমার প্রতি তাদের নেক নজর দেবে।

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit