মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ Time View

 

ডেস্ক নিউজ : ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী তার সহপাঠী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে। জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের কলেজপড়ুা এক ছাত্রের সাথে আলফাডাঙ্গা উপজেলার চরপাচুড়িয়া গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রীর পরিবার ওই ছাত্রের সঙ্গে তার বিয়ের কথা বললে ছেলের পরিবার যৌতুক দাবি করে। কিন্তু ছাত্রীর পরিবার যৌতুকের টাকা জোগাড় করতে পারেনি। বিয়ের সম্ভাবনা না থাকায় ওই ছাত্রী বুধবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

সরেজমিনে বৃহস্পতিবার গভীর রাতে ওই ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ছাত্রী উঠানে বসে আছেন। বুধবার রাতে অনশনরত ছাত্রীকে বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তীব্র ঠাণ্ডার মধ্যে ওই ছাত্রী প্রেমিকের বাড়ির উঠানে বসেছিলেন। এ ব্যাপারে ময়না ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. রাশেদ শেখ জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে বলে শুনেছি। তবে, বর্তমানে আমি এলাকার বাইরে থাকায় সেখানে যেতে পারিনি।

ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাকে একজন চৌকিদার বিষয়টি টেলিফোনে জানিয়েছে। বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে বলে শুনেছি।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মেয়েটির অনশনের ঘটনা শুনেছি। বিষয়টি জানার জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit