শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

সিলিন্ডার বিস্ফোরণে ৪১ শিশু আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯২ Time View

 

ডেস্কনিউজঃ কুমিল্লার নাঙ্গলকোটে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে ৩৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে উপজেলার বিরুলিয়া গ্রামে হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এসব বেলুন দেখতে শিশুসহ গ্রামের মানুষ সেখানে ভিড় জমায়। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে অনেকের মাথা ও চোখ থেঁতলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, ৪১ জন রোগী নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ এবং সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন এখানে চিকিৎসা নিচ্ছেন।

কিউএনবি/বিপুল/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit