বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির উদ্দেশ্যে গনতান্ত্রিক বাম ঐক্যের খোলা চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৬ Time View

 

মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : প্রেস বিজ্ঞপ্তি রাষ্ট্রপতির উদ্দেশ্যে গণতান্ত্রিক বাম ঐক্যের খোলা চিঠি গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আজ ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে মহামান্য রাষ্ট্রপতি বরাবর খোলা চিঠি প্রেরণ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আল রশীদ খান। বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সাস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)এর আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। খোলা চিঠিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে বলা হয়, “ আসছে নির্বাচন কমিশন গঠন নিয়ে আপনি নিবন্ধিত রাজনৈতিক দল সমূহের সাথে সংলাপের আয়োজন করেছেন।

এই বিষয়টি নিয়ে আমরা গণতান্ত্রিক বাম ঐক্যের পার্টি সমূহ: বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (ঝউচ), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) আলোচনা করেছি এবং মনে করছি এই সংলাপ অন্তঃসারশূন্য, পন্ডশ্রম ও অর্থহীন। আমরা সাধারণভাবে সংবিধান পড়লে মনে হয় সংবিধানিকভাবে নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব আপনার। তবে সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩) এ বলা হয়েছে, “কেবল মাত্র প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে ব্যাতিত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।” এই বিদ্যমান ব্যবস্থায় ব্যক্তিগত ভাবে আপনার যে বিবেচনাবোধই থাকুক না কেনো বাস্তবে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর মতামত ও ইচ্ছার বাইরে এ সম্পর্কে আপনার স্বাধীন সিদ্ধান্ত নেবার অবকাশ নেই।”

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit