বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

নাটকের অবসান; অস্ট্রেলিয়ান ওপেনে নাম উঠল জোকোভিচের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে কী ঝামেলাটায় না পড়েছিলেন নোভাক জকোভিচ। করোনা সনদ দেখাতে না চাওয়ায় অজি সরকার তার ভিসা আটকে দেয়। এরপর তিনি একটি হোটেলে বন্দি থেকে আইনি লড়াই চালিয়ে যান। সেই লড়াইয়ে জিতলেও সরকারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নাম উঠল নোভাক জোকোভিচের।

বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সার্বিয়ার এই সুপারস্টার। শেষ মুহূর্তে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তার নাম অন্তর্ভুক্ত করার জন্য ড্র-এর সময় পিছিয়ে দেওয়া হয়। প্রথমে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর ৩টার ড্র হওয়ার কথা ছিল। কিন্তু জোকোভিচ খেলবেন কি না সেই বিষয়ে নিশ্চয়তা না থাকায় ড্র পিছিয়ে দেওয়া হয়।

আয়োজকেরা জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল সওয়া ৪টার সময় ড্র অনুষ্ঠিত হবে। তার আগেই অবশ্য জানা যায় বিশ্বের ১ নম্বর পুরুষ তারকা খেলবেন। তাকে রেখেই শুরু হয় ড্র। নারীদের ড্র আগেই হয়ে গেছে। চতুর্থ রাউন্ডে বিশ্বের ১ নম্বর নারী টেনিস তারকা অ্যাশ বার্টির সঙ্গে দেখা হতে পারে গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit