বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন মানবতার সেবায় গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে: অধ্যাপক জাকির

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৬৬ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন’র উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন বলেছেন, সরকার দেশ ও জনগনের ভাগ্য পরিবর্তনের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি দেশবিদেশে বহু সমাজসেবামূলক সংগঠনও এগিয়ে আসছে মানবতার কল্যাণে যা একটি জাতির জন্য প্লাস পয়েন্ট। এসব সংগঠনের মধ্যে ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন অন্যতম ভূমিকা রেখে চলেছে।

(১২ জানুয়ারি) সিলেট নগরীর উপকন্ঠ বুরহানাবাদ, কুশিঘাটস্থ নয়াবস্তি গ্রামে অসহায়-দুস্থদের মাঝে ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন’র নির্বাহী সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক এসডি সুমেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল। এসময় উপস্থিত ছিলেন-ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান সানি, দপ্তর সম্পাদক সাকি চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান নগরী, সাংস্কৃতিক সম্পাদক এইচ আর কাজল, নিহাদ আহমেদ, জিহান, আজিম হোসেন, রুহান আহমেদ, সুজন, শাহেল আহমেদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit