সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চকরিয়ায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাস চালক নিহত : আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৯১ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি :  কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারমহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবীল (বনানী) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম মীর আহমদ (৩৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক ডুলাহাজারা পাগলিরবীল এলাকায় পৌঁছামাত্র সৌদিয়া পরিবহণের গাড়িটির চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজার অভিমুখী বনভোজনের সৌদিয়া পরিবহণের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালক মীর আহমদ নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। এ দর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মো. সাফায়েত হোসেন জানান, ডুলাহাজারায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit