সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

মোঃআশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন। গত ৮ জানুয়ারী বেলা ১১টায় নাফানগর ইউনিয়নের আব্দুর রৌফ চৌধুরী প্রতিবন্ধি স্কুলে প্রায় ২শত কম্বল বিতরণ করা হয়। এর আগে ধনতলাস্থ কাচারী বাড়ীতে ধনতলা, সংখচুড়া ও মহনপুর গ্রেমে ৫শত কম্বল এবং ধনতলা সরকারী স্কুল মাঠে ৪শত কম্বল, মাদ্রাসা মাঠে ৩ শত কম্বলসহ প্রায় মোট ১হাজার ৫শত কম্বল বিতরণ করেছে আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশন।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, মহা সচীব মোঃ তানভির মতিন চৌধুরী, অর্থ সচীব মোঃ ফিরোজ্জামান কবির,সদস্য মোর্শেদ সালাম চৌধুরী, মোঃ ফরহাদ মতিন চৌধুরী, উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, এটিএম মামুন, এম বিল্লাহ জুয়েল প্রমুখ। আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী বলেন, বোচাগঞ্জের আপামর জনসাধারণের পাশে আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশন আছে আগামীতেও থাকবে। শুধু শীতার্থ মানুষের কম্বল বিতরণ করছিনা, স্বাস্থ্য, খেলাধুলা ও যে কোন সমাজ সেবায় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশন কাজ করে যাচ্ছো।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit