শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নওগাঁয় শুভ সংঘর উদ্যোগে আরও ২শত কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ‘‘শুভ কাজে সবার পাশে”—শ্লোগান সামনে রেখে নওগাঁয় বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার বিভিন্ন মাদাসায় পৃথক পৃথক ভাবে কালের কন্ঠ ও শুভ সংঘের আয়োজনে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়। নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের রওদাতুল কোরআন ফতেপুর আক্কাছ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের এবং বোয়ালিয়া ইউনিয়নের বশিপুর নূরাণী মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে ও দুস্থ ও অসহায় ও শীতার্তদের মাঝে ঘুরে ঘুরে কম্বল প্রদান করা হয়। উক্ত কম্বল বিতরণ করার সময় রওদাতুল কোরআন ফতেপুর আক্কাছ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবলহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান আযম।

তিনি বলেন, এ তীব্র শীতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খুজে বের করে তাদের মাঝে কম্বল বিতরণ করে নজিরবিহিন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই এ বসুন্ধরা গ্রুপের ও কালের কন্ঠ শুভ সংঘের আরও সাফ্যল কামনা করি। এসময় অন্যান্যদের মধ্যে পিরোজপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম, দুবলহাটি ইউপি ৩নং ওর্য়াড সদস্য উজ্জল হোসেন, রওদাতুল কোরআন ফতেপুর আক্কাছ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মোকছেদ আলী কুদুস,প্রধান শিক্ষক হাফেজ মো.ফিরোজ,সহকারী শিক্ষক হাফেজ মো.আব্দুল মাজেদ, প্রমূখ উপস্থিত ছিলেন। শীতার্ত পথচারি ওয়াজেদ বলেন, এ শীতোত হ্যামি অনোক কষ্টত আছিনো বা। কম্বলটা পায়া খুব উপকার হলোরে বা। আরেক শীতার্ত পথচারি রশিদ কম্বল হাতে পেয়ে আবেগ প্রবণ হয়ে বলেন, তোমরা এ শীতোত হ্যামকে কম্বল ঢয়া দিলেন দোয়া করি তোমাকে ভালো হকো।

বোয়ালিয়া ইউনিয়নের বশিপুর নূরাণী মহিলা মাদ্রাসার দুস্থ ও অসহায় ও শীতার্তদের ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন নওগাঁ জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। এসময় নূরাণী মহিলা মাদ্রাসার পরিচালক এনামুল হক, সাংবাদিক সজিব হোসেন, বকুল হোসেন সহ শুভ সংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার পরিচালক এনামুল হক বলেন আমাদের এ মাদ্রাসায় অনেক এতিম শিক্ষার্থী মেয়েরা পড়াশোনা করছে। প্রচন্ড শীতে তারা কষ্ট পাছিলো কম্বল পাওয়ায় তারা শীত নিবারণ করতে পারবে। বসুন্ধরা গ্রুপের মালিক ও কালের কন্ঠ শুভ সংঘের জন্য দোয়া প্রার্থনা করছি।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit