সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সীমান্তে লেথাল আর্মস ব্যবহার করা হবে না-স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : সীমান্ত হত্যা বন্ধে লেথাল আর্মস ব্যবহার করা হবে না মর্মে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১১ জানুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১৩, রংপুর কর্তৃক আয়োজিত কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব প্রান্তে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্ব ও সীমান্ত হত্যার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ভারত ভ্রাতৃপ্রতীম দেশ। সীমান্তের ওপারে যারা থাকেন তাদের সাথে এপারের সীমান্তবর্তী বাসিন্দাদের নানা কাজে সুসম্পর্ক থাকে। হয়তো মনের টানে নিজের অজান্তে অনেকে সীমানা অতিক্রম করে ফেলেন। হয়তো অনেকে যেটা করা উচিৎ নয় সেটাও করে ফেলেন।

এজন্য মাঝে মাঝে দু’ একটি ঘটনা এমন ঘটে যায়।’বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যাকান্ড বন্ধে গৃহীত উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন,’ আমরা দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং বিজিবি বিএসএফ পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্তটা এমনই যে সীমান্ত হত্যা হবে না। আমরা দুই পক্ষই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সীমান্তে লেথাল আর্মস ব্যবহার করা হবে না। তারপরও মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যায়। আমি মনে করি আমরা সবাই আন্তরিক যাতে এই সীমান্ত হত্যা না হয়।’বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনাহুত কারণে মামলা দেওয়া হচ্ছে, বিএনপির নেতৃত্ব থেকে এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অনাহুত কারণ কাকে বলে আমি সেটা জানি না। যখন ভাঙচুর হয়, জীবননাশ হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন এসব কারণে মামলা হয়।’

পরে মন্ত্রী শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে ধরলা সেতু সংলগ্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব-১৩। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহামেদ, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এম এ মতিন, র‌্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, এডিজি (অপস্) কর্ণেল কে এম আজাদসহ রংপুর ও কুড়িগ্রামের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ। অনুষ্ঠানে এক হাজারেরও বেশি শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit