শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

দলিল জালিয়াতি মামলায় প্রবাসী ছইল মিয়া কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেটে দলিল জালিয়াতি মামলার প্রধান আসামি প্রবাসী ছইল মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। ছইল মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। দলিল জালিয়াতি হয়েছে মর্মে এমন অভিযোগ এনে ২০১৯ সালের ১৩ জুলাই সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে ছইল মিয়া ও তার ভাই মুনছুর মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন তারই চাচাত ভাই তফুর আলী উরফে নেফুর আলী। (বিশ্বনাথ জিআর মামলা নং-১৪৪)।

এই মামলায় প্রবাসী ছইল মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার (১০ জানুয়ারি) সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি সৈয়দ গোলাম রশিদ। মামলার এজাহার সূত্র জানা গেছে, বিশ্বনাথ উপজেলার বুবরাজান মৌজার জেএল নং-৬৩, খতিয়ান নং-১৯৭, দাগ নং-৯৯৭ দাগে .৩৩ একর ভুমির ২০৩ নং খতিয়ানে বিএস-১০০০ নং দাগে বাদির পিতা ইলিয়াস আলীর নামে রেকর্ড প্রকাশিত ও ভোগ দখলে আছেন। কিন্তু বিবাদী ছইল মিয়া ও মনসুর আলী বিশ্বনাথ সাব রেজিষ্ট্রি অফিসের ২৫১০/৯৫ইং কাবালাটি সহকারি কমিশনার ভূমির নিকট দাখিল করে বাদী ও তার চাচার সমুদয় ভুমি বিবাদিগণের নামে নামজারি করে নেন।

বাদী দলিলের নকল তুলে দেখেন ২৫১০/৯৫ নং দলিলটি টেংরা প্রকাশিত চাঁনপুর গ্রামের মৃত হামিদুল্লাহর ছেলে মনতাজ আলী ও সুনাফর আলীর নামে রয়েছে। ভূমির মালিক বাদীর পিতা বা চাচা বিবাদীগণের নিকট কোন দলিল সম্পাদক করে ভূমি বিক্রয় করেননি। চালাক চতুর আসামিগণ জাল দলিল সৃষ্টির মাধ্যমে প্রতারণা করে ভূমি আত্মসাৎ করেছেন। এই মামলার হাজিরা দিতে গিয়ে ছইল মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়। এ সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে একাধিক পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit