বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধে সুশীল সমাজের এক কর্মশালা অনুষ্ঠিত॥

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের সচেতনতায় ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা হলরুমে বাল্য বিবাহ, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধে সুশিল সমাজের প্রতিনিধিদের সচেতনতায় ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এক কমশালা অনুষ্ঠিত হয় ও তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমার মিল্টন।

এ সয়ম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা ভাই চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রিতা মন্ডল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম। এ সময় ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন জন প্রতিনিধি অংশ নেয়। জন প্রতিনিধিরা হলেন, আলাদীপুর ইউপি চেয়ারম্যান নাজমুস সাখির বাবলু, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, খয়ের বাড়ী ইউপি চেরয়াম্যান এনামুল হক, রাঙ্গামাটি ইউপি সদস্য মোছাঃ রহিমা আক্তার, ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, ইউপি সদস্য অর্পন চন্দ সরকার, দৌলতপুর ইউপির মহিলা ইউপি সদস্য মোঃ কাজলি বেগম, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ ইলিয়াস উদ্দীন সরকার, সাংবাদিক মোঃ রজব আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু, সাংবাদিক মোঃ আবু শহীদ, সাংবাদিক মোঃ হারুন, শুভ, হেলাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুলবাড়ী প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার, পল্লী শ্রীর মোছাঃ শামিমা নাছরিন, মঞ্জরুল সরকার মহল্লাদার, দফাদার মোঃ নুরুল ইসলাম, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আরিফুল ইসলাম জীবন, ইমাম মোঃ ফরহাদ হোসেন, ইমাম মোঃ আব্দুর রশিদ, ইমাম মোঃ মোস্তাফিজুর রহমান, উত্তর চক্কবীরের প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা ইয়াসমিন, রাইফেল্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেন, বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম, চকচকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আপেল মাহমুদ, বারাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। বাস্তবায়নে ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ফুলবাড়ী, দিনাজপুর। তত্বাবধায়ক ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়। আয়োজনে ছিলেন, উপজেলা পরিষদ। অর্থায়নে ছিলেন, উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কে-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রশিক্ষনটি পরিচালনা করেন মিনিষ্ট্রি অব লোকাল গর্ভমেন্ট রুলাল ডেভেল্পমেন্ট এন্ড কো-অপারেটিভ (এলজিআরডি)।

 

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit