বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রানির সিংহাসনে ৭০ বছর: চার দিনের ছুটিতে যাচ্ছে ব্রিটেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ব্রিটেনের প্রথম রাজা/রানি হিসেবে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করতে যাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এই জয়ন্তী স্বামীকে ছাড়াই উদযাপন করবেন রানি। গত বছর এপ্রিলে রানির স্বামী ফিলিপ মারা যান। বয়সের কারণে রানিকে বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তাই উদযাপন কর্মসূচির বেশিরভাগ ইভেন্টেই রাজপরিবারের অন্য সদস্যদের দেখা যাবে বলে ধারনা করা হচ্ছে। 

১৯৫৩ সালের ২ জুন আনুষ্ঠানিকভাবে ক্ষমতারোহন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্লাটিনাম জয়ন্তীর আগে রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী ও হীরক জয়ন্তী বেশ ধুমধাম করে উদযাপন করা হয়েছিল। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ২-৫ জুনব্যাপী ৪ দিনের ছুটিতে যাচ্ছে ব্রিটেন। উদযাপন অনুষ্ঠানে থাকছে বৃহৎ পরিসরে ন্যাশনাল পুডিং কম্পিটিশন। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে।

এ বিষয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, চারদিনের ছুটি এবং ছুটি শুরুর আগে সাপ্তাহিক বন্ধ থাকায় সাধারণ মানুষ অতিরিক্ত বন্ধের সুবিধা পাবে।

জানা গেছে, প্ল্যাটিনাম পুডিং প্রতিযোগিতার মাধ্যমে পাঁচ জনকে নির্বাচিত করা হবে। এই পাঁচজনের মধ্য থেকে একটি রেসিপিকে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষণা করা হবে। এতে বিচারক হিসেবে থাকবেন ড্যাম মেরি বেরি, মনিকা গ্যালেটি এবং বাকিংহাম প্যালেসের প্রধান শেফ মার্ক ফ্লানাগান। প্রথম স্থান দখল করা রেসিপি পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করা হবে।

রানীর সিংহাসনে ৭০ বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম পুডিং প্রতিযোগিতা ছাড়াও কনসার্ট, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit