বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

যুক্তরাষ্ট্রে করোনায় নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রে সোমবার করোনাভাইরাসে অন্তত ১১ লাখ ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড। এর আগে ৩ জানুয়ারিতে শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার।

গত বছরের জানুয়ারিতে দেশটির জনগণ নতুন শনাক্তের রেকর্ড দেখেছিল। সে সময় প্রচুর সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময়টিতে তিন সপ্তাহে নতুন শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছিল।

দেশটিতে ১৩ লাখ ৫৫ হাজারের বেশি রোগী কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন যা গত বছরের জানুয়ারির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মী, শিক্ষক ও বাস চালকের অনুপস্থিতিতে স্কুলের কার্যক্রম ব্যহত হয়েছে। শিকাগো চতুর্থ দিনের জন্য ক্লাস বাতিল করেছে। কারণ, সেখানের প্রশাসন এবং শিক্ষকরা বর্ধিত সংক্রমণ মোকাবেলায় কী করতে হবে, সে বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছেন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৫১২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ১১ হাজার ৬৩১ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫৪৫ এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০৫ জনে।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit