রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ফর্মহীন কোহলি বললেন ‘নতুন করে কিছু প্রমাণের নেই’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : দুই বছর হয়ে গেছে, ব্যাটে রান নেই। সেই ২০১৯ থেকে কোনো সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটারের ফর্ম ক্রমেই তলানির দিকে। এর মধ্যে গত টেস্টের দুই ইনিংসে অফ স্টাম্পের অনেক বাইরের বলে অহেতুক খোঁচা মেরে আউট হয়েছেন। শুধু তাই নয়, গত বছর বিদেশের মাটিতে শেষ ১০ ইনিংসে খোঁচা দিয়ে ফিরেছেন কোহলি। যদিও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন কোহলি।

আগামীকাল মঙ্গলবার থেকে কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হতে যাচ্ছে। এর আগে আজ  সোমবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে কোহলি নিজের ফর্মের প্রসঙ্গে বলেন, ‘এটাই প্রথমবার নয়। আগেও আমি এমন ফর্মহীনতায় ভূগেছি। এটাই বাস্তব। পৃথিবী আমাকে যেভাবে দেখে, আমি নিজেকে সেভাবে দেখি না। আমিই আমার স্ট্যান্ডার্ড তৈরি করেছি। সেই স্ট্যান্ডার্ড থেকেই আমার তুলনা হয়।’

কোহলি আরও বলেন, ‘সবচেয়ে বেশি গর্ব হয়, দলের জন্য কিছু করতে পারলে। খেলার মাঝে মধ্যে এমন কিছু হয়ে যায়, যা আমরা চাই না। কিন্তু আমি এটা উপলব্ধি করেছি যে, গতবছর ব্যাটার হিসাবে আমার ক্যারিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেগুলো আমার মাথায় আছে। মাঝে মধ্যে আমাদের ফোকাল পয়েন্ট বদলে যায়। বাকিরা যেভাবে আমাকে দেখছে, সেভাবে আমি নিজেকে দেখলে কখনই খুশি হতাম না। আমি চিন্তিত নই। আমি বিশ্বাস করি কাউকে কিছু প্রমাণ করার নেই। আমি এমন একটা জায়গায় আছি, যেখান থেকে এই বিশ্ব আমার বিচার করে।’

এই মুহূর্তে ৯৮টি টেস্টে ৫০.৩৪ গড়ে কোহলির ঝুলিতে আছে ৭৮৫৪ রান। কেপটাউনে কোহলি যদি আর ১৪৬ রান করতে পারেন তাহলে তিনি লাল বলের ক্রিকেটে ৩১ তম ব্যাটার হিসাবে ৮০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। তার ঝুলিতে আছে ২৭টি সেঞ্চুরি এবং সমসংখ্যক হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান শিকারি ব্যাটারদের তালিকায় ‘কিং কোহলি’র স্থান ৩২ নম্বরে। সর্বাধিক ১৫৯২১ রান নিয়ে এক নম্বরে আছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit