বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করায় মন্ত্রীর আবেদনটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান ॥

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৫১ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের জমিটি উপজেলা নির্বাহী অফিসার নিয়ম বহির্ভূতভাবে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করায় জমিটি উদ্ধারকল্পে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বরাবর আবেদন করলে আবেদনটি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনটি গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের নিকট জমা দেন। ঘটনার বিবরণে জানা যায়, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের কৃষি জমিতে আইন অনিয়ম বহির্ভূতভাবে আশ্রয়ন প্রকল্প নির্মাণ স্থগিত এবং বিনিময় দলিলটি রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করেনস গত ১৪/১২/২০২১ইং তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর।

উক্ত আবেদনটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফুলবাড়ী ইউএনও বরাবর বিষয়টি খতিয়ে দেখার জন্য সুপারিশ করেন গত ২৯/১২/২০২১ইং তারিখে। উক্ত আবেদনটি যাচাই করে দেখার জন্য ০৫/০১/২০২২ ইং তারিখে জেলা প্রশাসকও সুপারিশ করেন। একই আবেদনে ১৪/১২/২০২১ইং তারিখে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি), সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। তিনিও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। ফুলবাড়ী উপজেলা প্রশাসন নিয়ম ও আইন বহির্ভূতভাবে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের কৃষি জমিতে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করেন।

এ ব্যাপারে তিনি ২৫/১১/২০২০ ইং তারিখ এবং ০৯/১২/২০২০ ইং তারিখে প্রয়োজনীয ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আশ্রয়ন প্রকল্প নির্মাণ স্থগিতের আবেদন করেন। যাহার অনুলিপি জেলা প্রশাসক দিনাজপুরকে অবগত করেন। তার বিনিময় কেসটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কৃষি জমিতে কোন প্রকার অবকাঠামো নির্মাণ বা কাউকে লিজ প্রদান করা যাবে না মর্মে তার বিনিময় দলিল নং-১৭৩, তারিখ- ২৬/১১/১৯৬৯ ইং। যাহার রেজিষ্ট্রেশনের জন্য দিনাজপুর জেলা প্রশাসকের বিনিময় শাখায় পড়ে রয়েছে। মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তার কৃষি জমিটি পুন:উদ্ধারের জন্য প্রশাসনের দারে দারে ঘুরছেন। তবুও কোন সুরাহ পাচ্ছেন না। এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit