রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

টাইগারদের থেকে পাওয়া সম্মান কখনো ভুলবেন না টেইলর

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : কাল যদি নিউজিল্যান্ড বাংলাদেশকে ফলোঅন করায়, তাহলে আজই ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসটা খেলে ফেললেন রস টেইলর। পূর্বঘোষণা অনুযায়ী ক্রাইস্টচার্চ টেস্টের পর এই ফরম্যাট থেকে অবসর নেবেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। আজ তিনি খেলেছেন ৩৯ বলে ২৮ রানের ইনিংস। মাঠে নামার আগে টেইলরকে গার্ড অব অনার দিয়েছেন টাইগার ক্রিকেটাররা।

আজ সোমবার দ্বিতীয় দিন সকালে ডেভন কনওয়ে রান আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন ৩৭ বছর বয়সী টেইলর। মাঠে প্রবেশের সময় হ্যাগলি ওভালের দর্শকরা উঠে দাঁড়িয়ে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। মাঠের ভেতরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মুখোমুখি দুই সারিতে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন এই কিউই গ্রেটকে।

সেই সময় আম্পায়ারদ্বয় টাইগারদের পাশে দাঁড়িয়ে টেইলরকে বিদায়ি সম্ভাষণ জানান। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে করমর্দন করে টেইলর ক্রিজে যান। টাইগারদের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত টেইলর। দিনের খেলা শেষে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আজকে ক্রিজে যাওয়ার সময় সত্যিকারের সম্মানজনক একটি মুহূর্ত উপহার দেওয়ায়। এটা এমন কিছু, যা আমি কখনোই ভুলব না।’

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit