শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

সু চির আরও চার বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : লাইসেন্স বিহীন ওয়কিটকিসহ বেশ কয়েকটি মামলায় মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আদালতের একটি সূত্রের বরাত দিয়ে আজ সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটিতে নোবেল বিজয়ী ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। 

বিশেষজ্ঞদের ধারণা, এসব মামালায় সম্মিলিতভাবে তার ১০০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি। এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়, তখন অবৈধ ওয়াকিটকি পাওয়ার অভিযোগ ওঠে। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে করোনাভাইরাস মহামারির বিধি-নিষেধ ভঙ্গ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রমাণ হয়েছে সু চির বিরুদ্ধে। ওই সময় সু চিকে চার বছরের সাজা দেওয়া হয়। সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলছে। তার মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
সূত্র : রয়টার্স

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit