শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

লিগ ওয়ানে মেসি-নেইমারহীন পিএসজির হোঁচট

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : নেইমার তো আগে থেকেই নেই, গতরাতের ম্যাচে করোনার কারণে ছিল না ডি মারিয়াও। করোনার থেকে সুস্থ হলেও পিএসজির হয়ে মাঠে নামেননি মেসি। এই তিন বড় তারকাকে ছাড়া লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষেও জিততে পারেনি পিএসজি।লিঁওর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। প্রথমে পিছিয়ে পরা পিএসজি ম্যাচের শেষ মুহূর্তের গোল করে হার থেকে বাঁচে।

ম্যাচের সপ্তম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় অলিম্পিক লিঁও। এই লিড তারা ধরে রেখেছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত। তবে ৭৬ মিনিটের মাথায় থিও খেরার গোল করে সমতায় ফেরান পিএসজিকে। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ম্যাচটি ড্র হয়। এই ড্রয়ের পরেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। যা দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকেও ১১ পয়েন্ট বেশি। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে লিঁও আছে ১১ নম্বর স্থানে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit