শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

১৫ দিন গভীর সাগরে ভেসেছিলেন ২০ জেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

ডেস্ক নিউজ : হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চরম সংকটে পড়ে যান দ্বীপজেলা ভোলার ২০ জেলে। এ অবস্থায় তারা টানা ১৫ দিন সাগরেই ভাসতে থাকেন। একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা। এই অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।

সোমবার (১০ জানুয়ারি) এসব তথ্য জানান কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন। 

দুই দেশের সমঝোতায় রোববার (৯ জানুয়ারি) তাদেরকে দেশে নিয়ে আসে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর)।

ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন বলেন, কোস্টগার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ বাংলদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘সরোজিনি নাইডু থেকে বাংলাদেশের ওই ২০ জেলেকে গ্রহণ করেন তারা।

এসব জেলেরা হচ্ছেন- মোঃ নুরুল ইসলাম, মোঃ তাছিন, মোঃ নুরুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ সোহেল, মোঃ বেল্লাল, মোঃ আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মোঃ মিরাজ, মোঃ সালাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ সবুজ, মোঃ হারুন, মোঃ জামাল, মোঃ বসর, মোঃ মোস্তাফিজ, মোঃ সোলাইমান, মোঃ আবু জাহের, মোঃ রিপন ও মোঃ দেলোয়ার। 

তাদের সবার বাড়ি ভোলার চরফ্যাশান উপজেলায়। 

এদিকে, সোমবার (১০ জানুয়ারি) সকালে ফিসিং ট্রলারসহ তাদেরকে মহাজন আবুল কাশেমের কাছে হস্তান্তর করেছে মোংলা কোস্টগার্ড।

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ওই জেলেদের নিয়ে ট্রলার ‘এফবি আল্লার দান’ ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় সীমায় চলে যায়। গত ২৬ ডিসেম্বর ফিসিং ট্রলারসহ ওই ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। 

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit