রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

করোনার হানা: আইপিএল নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

স্পোর্টস ডেস্ক :   ক্রমাগত করোনা সংক্রমণ বেড়ে চলায় আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির আলাদা আলাদা রাজ্যে না করে শুধু মহারাষ্ট্রে বাকি ম্যাচ করার কথা ভাবছে তারা। এই বিষয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা চলছে বলেও জানা গেছে।

বোর্ডের অন্তর্বর্তী সিইও তথা আইপিএল-এর চিফ অপারেটিং অফিসার হেমঙ্গ আমিন ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাটিলের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। তার পরে তাঁরা ভারতীয় বোর্ডের প্রাক্তন সভাপতি শরদ পওয়ারের সঙ্গেও দেখা করেন। ক্রিকেট প্রশাসক ও রাজনৈতিক নেতা হিসেবে পওয়ারের অভিজ্ঞতা থাকায় তাঁর সঙ্গে আলোচনা করেন বোর্ডের প্রতিনিধিরা।

রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও মুখ্যসচিব দেবাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন। মহারাষ্ট্রে খেলা হলে কী কী অনুমতি নিতে হবে বা কী কী ব্যবস্থা করতে হবে সেই বিষয়ে সেখানে আলোচনা হওয়ার কথা।

মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত দেশের মধ্যে সব থেকে বেশি হলেও সংক্রমণ রুখতে মহারাষ্ট্র সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোভিড বিধি মেনে খেলার আয়োজন করা যেতে পারে। তাই সেখানেই আইপিএল-এর পরিকল্পনা করেছে বোর্ড।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit