রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কোহলির এক পোস্টে যা আয়, ৯৯% ভারতীয়র এক বছরেও নেই সেই রোজগার!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি মানেই বর্তমান বিজ্ঞাপন জগতের বড় একটা নাম। আর হবে নাই বা কেন, শুধু সারা ভারত নয়, বিশ্বজুড়ে কোহলির কোটি কোটি ভক্ত রয়েছেন। যারা তাকে সোশ্যাল মিডিয়ার সর্বত্র ফলো করেন। যার ফলস্বরূপ কার্যত ভারতীয়দের মধ্যে একটি ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে সব থেকে বেশি ‘চার্জ’ করে থাকেন কোহলি।

হুপারের ২০২১ ইনস্টাগ্রাম ধনীদের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ১৯তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তবে ভারতীয়দের মধ্যে তিনিই প্রতি ইনস্টাগ্রাম বাবদ সব থেকে বেশি টাকা ‘চার্জ’ করেন। এই লিস্টে সবার উপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২১ সালে তার প্রতি পোস্টের চার্জ ছিল ১,৬০৪,০০০ ডলার। সেই জায়গায় দাঁড়িয়ে কোহলির চার্জ ৬৮০,০০০ ডলার। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ার সংখ্যা ১৭৭ মিলিয়ন, যা ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে সব থেকে বেশি।

কোহলি ছাড়া একমাত্র ভারতীয় যিনি প্রথম ৫০-এ রয়েছেন তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২৭ নম্বরে রয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের প্রতি পোস্টের চার্জ ৪০৩,০০০ ডলার। সোশ্যাল মিডিয়াতে তারা প্রমোশনাল পোস্টের মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রোজগার করেছেন। 

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম ভারতীয় হিসেবে ১৫০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গিয়েছিলেন কোহলি। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit