রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

রান খরায় ভুগছেন কোহলি, যা বললেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : কেউ যখন ধারাবাহিক ভাবে প্রচুর রান করেন, একের পর এক রেকর্ড করে চমকে দেন ক্রিকেট দুনিয়াকে, তখন তার ব্যর্থতার সময়ও তাকে মেনে নিতে হয়। আর কেউ নন, বিরাট কোহলিকে নিয়ে এমনই ব্যাখ্যা ডেভিড ওয়ার্নারের। ২০১৯ সালে ইডেন টেস্টের পর আর সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে। মাঠ ও মাঠের বিতর্কে পিছু ছাড়ছে না কোহলির। এরই মধ্যে কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার এই অজি ওপেনার।

এক সাক্ষাত্‍কারে ওয়ার্নার বলেছেন, গত কয়েক বছর ধরে বিরাট কোহলির ফর্ম নিয়ে লোকে প্রচুর কথা বলছে। আমরা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে আবার সে বাবা সদ্য বাবা হয়েছে। ভুলে গেলে চলবে না, সে কিন্তু প্রচুর সাফল্য পেয়েছে। আর যে সাফল্য পায়, ব্যর্থ হওয়ার অধিকারও রয়েছে তার।

বিরাট কোহলির মতোই এক সময় স্টিভ স্মিথকেও সমালোচনা শুনতে হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ওয়ার্নার বলছেন, লোকে বলত, স্মিথ চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করতে পারে না। কিন্তু তথ্য ঘেঁটে দেখুন, সে প্রতি চার ইনিংস অন্তর সেঞ্চুরি করে। স্মিথও মানুষ। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতেই হয় সবাইকে। আর সেই কারণেই তাদের মতো ক্রিকেটারদের উপর প্রচুর চাপ থাকে। প্রত্যাশার চাপ সামলাতে হয়। কিন্তু বিরাটরা যে চাপ অনুভব করে না, তার গ্যারান্টি আমি দিতে পারি।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট জিতেছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে সমতা ফিরিয়েছে ডিন এলগারের টিম। ক্যাপ্টেন বিরাট কোহলি পিঠের চোটের কারণে ওই ম্যাচ খেলতে পারেননি। কেপটাউনে তৃতীয় টেস্টে টিমে ফিরবেন বলেই মনে হচ্ছে। চলতি সিরিজে ভারতকে যেমন জেতাতে হবে, তেমনই রানে ফিরতে হবে বিরাটকে। অন্তত একটা সেঞ্চুরি আবার তার পুরানো জায়গা ফিরিয়ে দেবে, বিশ্বাস কোহলির ভক্তদের।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit