রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

শুরুতেই ৪ উইকেট খুইয়ে বিপর্যয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়ক টম লাথামের ডাবল সেঞ্চুরি ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে রানপাহাড়ে চড়েই ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। লাথামের ২৫২ রানের পাশাপাশি ডেভন কনওয়ে ১০৯ এবং টম ব্লান্ডেল অপরাজিত ফিফটির সুবাদে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানের পাহাড় গড়ে কিউইরা।

জবাব দিতে নেমে প্রথম ওভারে ৭টি রান তুললেও পরের ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাদমান ইসলাম (৭)। এরপর একে একে সাজঘরে ফেরেন অভিষিক্ত মোহাম্মদ নাঈম, নাজমুল হোসাইন শান্ত ও মোমিনুল হক। 

শান্ত ৪টি রান নিতে পারলেও অভিষেক ম্যাচেই ডাক মারেন নাঈম। শূন্য রানে ফেরেন অধিনায়ক মোমিনুল হকও। যাতে মাত্র ৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ তাঁদের চতুর্থ উইকেট হারায় ১১ রানেই। সাউদি ও বোল্ট দুটি করে উইকেট তুলে নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতি চলছে। তার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান। লিটন দাস ৮ রানে এবং ইয়াসির আলীও ৮ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথমদিন মাত্র ১টি উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলা নিউজিল্যান্ড আজ ৫টি উইকেট হারালেও, স্কোরবোর্ডে যোগ করে আরও ১৭২ রান। তাও মাত্র ৩৮.৫ ওভারেই। অর্থাৎ ১২৮.৫ ওভার খেলে ৫২১ রান জড়ো করে কিউয়িরা। 

দলের পক্ষে সর্বোচ্চ ২৫২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন অধিনায়ক টম ল্যাথাম। ৩৭৩ বলে তাঁর ক্যারিয়ার সেরা এই ইনিংসে ছিল ৩৪টি চারের সঙ্গে ২টি ছক্কার মার। সেঞ্চুরি করেন ডেভন কনওয়েও। প্রথম ম্যাচের এই সেঞ্চুরিয়ান এ ম্যাচে খেলেন ১০৯ রানের ইনিংস। তাঁর ১৬৬ বলের এই ইনিংসে ছিল ১২টি চারের সঙ্গে একটি ছক্কার মার।

এছাড়া ৫৪ রান করে আউট হন উইল ইয়াং এবং ৫৭ রান করে অপরাজিত থাকেন টম ব্লান্ডেল। মাত্র ৬০ বল খেলে ৮টি চারের মারে ওই রান করেন তিনি। আর বিদায়ী রস টেইলরের ব্যাট থেকে আসে চমৎকার ২৮টি রান।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও এবাদত হোসাইন। তবে ডাবল সেঞ্চুরি করা কিউয়ি অধিনায়ক টম ল্যাথামের উইকেটটি কিন্তু নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মোমিনুলই। অবশ্য এর জন্য তাঁকে খরচ করতে হয় এক ওভারে ১৯টি রান।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit