মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ায় শফি উল্লাহ কাটা (১৬নং) রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের  ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক। তিনি আরও জানান, ১৬ নং ক্যাম্পের জি ব্লক থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৫টি ইউনিট  কাজ করে যাচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit