বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ফুলবাড়ীতে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতের উষ্ণতার মানবিক উপহার দিলো মানবিক উন্নয়ন ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতের উষ্ণতার মানবিক উপহার দিলো মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল রবিবার (০৯ জানুয়ারি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বি.জি.বি ক্যাম্প সংলগ্ন ছিদ্দিকিয়া রহমানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় দুপুর ২টার সময় মানবিক উপহার কম্বল বিতরণ অনুষ্ঠানে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ফুলবাড়ী শাখার সভাপতি মৌসুফ পারভেজ শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব লুৎফুল হুদা চৌধুরী লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, স্কাইভিশন এর চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী সামুন, ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি মজিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ডা. সোহেল রানা।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ফুলবাড়ী শাখার সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আসাদ সরকার, ছিদ্দিকিয়া রহমানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মন্ডল, কোষাধ্যক্ষ মাহবুব আলম সহ মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ফুলবাড়ী শাখার সকল স্বেচ্ছাসেবীরা।

মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন জানান, ১৯১৭ সালে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে, করোনা মহামারির সময় খাদ্য সামগ্রী উপহার, ঈদ খাদ্য সামগ্রী উপহার, পথশিশুদের ঈদের নতুন পোশাক উপহার, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, এতিম ও পথশিশুদের উন্নত মানের খাদ্য বিতরণ, রক্তদানের মতো কাজ সহ আরও অনেক সামাজিক ও মানবিক কর্মসূচি নিয়মিত করে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে আমরা আরও অনেক মানবিক কাজ করতে পারবো ইনশাআল্লাহ্। কম্বল বিতরনের পূর্বেই মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে মানসম্মত খাবার পরিবেশন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit