রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

৫৪ রান তুলতেই ৭ উইকেট নেই সাকিবের দলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে সাধারণত ঘরোয়া ক্রিকেটে এতটা আগ্রহ নিয়ে খেলতে দেখা যায় না। এবার নিজ থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনে খেলছেন তিনি। ম্যাচ ফির বাইরে কোনো অর্থও নিচ্ছেন না। সাকিব খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রোববার ইমরুল কায়েসের পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছে সাকিবের দল। সাকিবের দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের বোলারদের তোপে পড়ে সাকিবের মধ্যাঞ্চল।

৫৪ রান তুলতেই ৭ উইকেট হারায় দলটি। ব্যাটারদের ব্যর্থতায় ১৭৭ রানেই গুটিয়ে গেছে মধ্যাঞ্চলের ইনিংস। আজ সাকিব চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি। ৫৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ৩৫ রান। শুধু সাকিব নয়; ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি আর কেউ।  ওপেনার মিজানুর রহমান ৪০ বলে ৩৬ আর উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন ৩৭ বলে ৩৭ রান করেন। সৌম্য সরকার করেছেন মাত্র ১৩ রান। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৭ ও  জাকের আলি ১৫ রানে সাজঘরে ফিরেছেন। পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রেজাউর রহমান রাজা। মাত্র ২১ রানের খরচায় ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। অন্যদিকে জাতীয় দলের তারকা রুবেল হোসেন ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছে পূর্বাঞ্চল। ২৪ ওভার শেষে ৩ উইকেটে ৮২ রান করেছে তারা। অর্থাৎ জয়ের জন্য ২৫ ওভারে আরও করতে হবে ৯৬ রান। হাতে ৭ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit