সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

হুথিদের কাছে হাজার হাজার অস্ত্র পাচার করেছে ইরান: রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদের জন্য হাজার হাজার অস্ত্র পাচার করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আরব সাগরে অস্ত্রভর্তি জাহাজ আটক করে। অনুসন্ধানে পাওয়া গেছে, অস্ত্রের জাহাজগুলো ইরানের নির্দিষ্ট একটি বন্দর থেকে এসেছে। এর অর্থ- তেহরান ইয়েমেনসহ অন্যত্র তাদের মদদপুষ্ট যোদ্ধাদের জন্য অস্ত্র পাচার করেছে। 

২০১৪ সাল থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী যোদ্ধা এবং সৌদিজোটের মধ্যে যুদ্ধে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩ লাখ ৭৫ হাজার মানুষ নিহত হয়েছেন। মানবিক সহায়তা প্রয়োজন ৩ কোটির বেশি মানুষের। ২০১৫ সালে জাতিসংঘ হুথি বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক নিরাপত্তা পরিষদ প্যানেল বিশেষজ্ঞের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, যেসব জাহাজে করে ইয়েমেনে অস্ত্র পাচার হচ্ছিল সেগুলো রাশিয়া, চীন এবং ইরানে তৈরি।

এসব জাহাজে করে যেসব অস্ত্র পাচার হয় সেগুলো মধ্যে রয়েছে- রকেট লঞ্চার, বন্দুক এমনকি স্নাইপার রাইফেলের মতো অস্ত্র। অস্ত্র পরিবহণের কাজে যেসব জাহাজ ব্যবহার হয়েছে সেগুলো দক্ষিণ ইরানের জাস্ক বন্দর থেকে রওনা দেয়। জাহাজের ক্রু সদস্য এবং জাহাজ থেকে প্রাপ্ত ডাটা থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে হুথি মিলিশিয়া বাহিনীর উপ তথ্যমন্ত্রী তাদের কাছে ইরান  অস্ত্র পাচার করেছে এমন তথ্য অস্বীকার করেছেন। তেহরান বলেছে, তারা কোনো অস্ত্র বিক্রি অথবা পরিবহণ করেনি। 

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit