রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

অ্যাশেজ: সিডনিতে রোমাঞ্চকর লড়াইয়ের পর ড্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : ৩৮৮ রানের লক্ষ্যের সামনে দাঁড়িয়ে শেষ দিন জেতার ‘মিছে অভিলাষ’ করেনি ইংল্যান্ড। বৃষ্টিও ছিল তাদের পাশে। তবে অস্ট্রেলিয়ার বোলাররা শেষ সেশনে যে তাণ্ডব চালালেন, তাতে শ্বাসরুদ্ধকর জয় উঁকি দিচ্ছিল স্বাগতিকদের। কিন্তু শেষ দুই জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে তাদের জিততে দেয়নি ইংল্যান্ড। সিডনিতে চতুর্থ ম্যাচটি হয়েছে ড্র। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম দিনের খেলায় ৩৮৮ লক্ষ্যে ৯ উইকেট হারিয়ে ২৭০ রান করে ইংল্যান্ড। চতুর্থ দিন বিনা উইকেটে ৩০ রান করে মাঠ ছেড়েছিল দলটি।

ইংলিশদের দলীয় ৪৬ রানে ওপেনার হাসিব হামিদকে ৯ রানে ফেরান স্কট বোল্যান্ড। এরপর ডেভিড মালানকে (৪) বোল্ড করে দ্রুতই বিদায় করেন নাথান লায়ন। ক্যামেরন গ্রিনের বলে আরেক ওপেনার জ্যাক ক্রলি আউট হলেও, তিনি ১০০ বলে ১৩টি চারে ৭৭ রান করেন। অধিনায়ক জো রুট ও বেন স্টোকস মাটি কামড়ে ব্যাটিং করেন। তবে বোল্যান্ডের দ্বিতীয় শিকার হয়ে রুট ফেরেন ৮৫ বলে ২৪ রানের ইনিংস খেলে। আর লায়নের বলে আউট হওয়ার আগে স্টোকস ১২৩ বলে ৬০ রান করেন।

সফরকারীদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পাওয়া জনি বেয়ারস্টো এবার ১০৫ বলে ৪১ রানের দারুণ ইনিংস খেলেন। বোল্যান্ডের বলে তিনি মার্নাস লাবুশানেকে ক্যাচ দেন। এরপর জস বাটলার, জ্যাক লিচ ও স্টুয়ার্ট ব্রডের দৃঢ়তাই জয়ের সমান ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ডে। লিচ ৩৪ বলে ২৬ করেন। ব্রড ৩৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন। শূন্য রানে অপরাজিত থাকেন জেমস অ্যান্ডারসন। বোল্যান্ড সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুটি করে উইকেট লাভ করেন প্যাট কামিন্স ও লায়ন।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪১৬ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৪ করে অলআউট হয় ইংল্যান্ড। পরে অজিরা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রানে ফের ইনিংস ঘোষণা করে। প্রায় আড়াই বছর পর টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংসে জোড়া শতক হাঁকানো অজি ব্যাটার উসমান খাজা ম্যাচ সেরা নির্বাচিত হন। আগামী ১৪ জানুয়ারি হোবার্টে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit