বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

হিলিতে মালবাহী ট্রেনের চাকাতে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ Time View

 

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রেনের চাকাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ট্রেনটির চাকা মেরামতের কাজ চলছে। তবে এ পথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে দাঁড়ালে ট্রেনটির চাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মালবাহী ট্রেনের স্টাফ নুরুল ইসলাম জানান, ট্রেনটির ব্রাশ বিয়ারিংয়ের ভেতরে ঝুট ও তেল আছে। গাড়ি চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে যাওয়াতেই আগুন লেগে যায়। আমরা সঙ্গে সঙ্গে সেটি দেখতে পেয়ে নিভিয়ে ফেলেছি। এখন মেরামতের কাজ চলছে। খুব দ্রুতই মেরামতের কাজ শেষে ট্রেনটি চলে যাবে, বড়ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি।

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার জানান, সকালে মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় ওই ট্রেনের একটি চাকা গরম হয়ে গিয়ে (হটএক্সেল) তাতে আগুন লাগে। স্টাফরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে মেরামতের কাজ করছে। এতে ওই পথ দিয়ে ট্রেন চলাচলের কোনও সমস্যা হয়নি।

কিউএনবি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit