বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ভোলাহাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ Time View

 

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জালনোট চেনার পদ্ধতি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভোলাহাটে সকল ব্যাংক ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, অন্যান্য ব্যক্তিদের অংশগ্রহণে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।৯ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখার সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার (ইনচার্জ) মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শাহিনুর আলম।

ভোলাহাট সোনালী ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃ নেসার উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্যে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা ভাই চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, অধ্যক্ষ মোঃ রহমতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ আবুবকর, এস আই মোঃ আলমগীর হোসেন, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোঃ সাদিকুল ইসলাম।এ সময় প্রোজেক্টরের মাধ্যমে জাল টাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন দিক তুলে ধরে বুঝানোর চেষ্টা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংক ভোলাহাট শাখার অফিসার মোঃ ফিরোজ কবির।

কিউএনবি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit