রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

জকোভিচের পর ভোরাকোভার ভিসা বাতিল অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

স্পোর্টস ডেস্ক :  নোভাক জকোভিচের পর এবার আরও এক টেনিস প্লেয়ারের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। ৩৮ বছর বয়সী চেক টেনিস প্লেয়ার রেনাতা ভোরাকোভার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া প্রশাসন। 

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার জন্য সে দেশে এসেছেন রেনাতা। ইতিমধ্যেই মেলবোর্নে একটি ওয়ার্মআপ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন রেনাতা। তবে জানা গেছে, জোকার যে ইমিগ্রেশন হোটেলে রয়েছেন তাকেও সেই হোটেলেই নিয়ে যাওয়া হয়েছে।

জকোভিচের ভিসা বাতিল নিয়ে বিস্তর জলঘোলা চলছে। তার মধ্যে হঠাৎ এভাবে আরও এক টেনিস প্লেয়ারের ভিসা বাতিল করল অজি সরকার। এবিএফ কর্তারা রেনাতাকে জানিয়েছেন, তাকে দ্রুত অস্ট্রেলিয়া ছেড়ে চলে যেতে হবে। বিশ্বের এক নম্বর টেনিস তারকার মতো তিনিও অজি সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন কিনা তা জানা যায়নি।

তবে জকোভিচকে মেলবোর্ন বিমানবন্দরে আটক করে রাখা হয়েছিল। সেখানেই তার ভিসা বাতিল করা হয়েছিল। কিন্তু রেনাতার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তিনি টেনিস অস্ট্রেলিয়ার ভ্যাকসিনের ছাড়পত্র নিয়ে গত মাসে সে দেশে প্রবেশ করেছিলেন। এবং একটি টুর্নামেন্টেও খেলেছেন। এরপর হঠাৎ কেন তাঁ ভিসা বাতিল হচ্ছে? এ ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। তবে রেনাতা সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন। এবং সুস্থ হয়ে এরপর অনুমতি মিলতেই মেলবোর্নে পৌঁছেছিলেন।

বর্তমানে চেক কূটনীতিকরা প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং চেকের দূতাবাসের তরফ থেকে থেকে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করা হয়েছে। চেক ফরেন মিনিস্ট্রি এক বিবৃতিতে বলেছে, আমরা নিশ্চিত করতে পারি যে চেক টেনিস প্লেয়ার রেনাতা ভোরাকোভা জোকোভিচের মতো একইভাবে আটকে আছেন এবং আরও বেশ কয়েকজন প্লেয়ারও সেখানে রয়েছেন। আমরা ক্যানবেরায় আমাদের দূতাবাসের মাধ্যমে একটি প্রতিবাদ পত্র জমা দিয়েছি এবং সেখানকার বর্তমান পরিস্থিতির ব্যাপারে তথ্য চেয়েছি।

কিউএনবি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit