রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কমনওয়েলথ গেমস বাছাইয়ের দলে নেই জাহানারা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

স্পোর্টস ডেস্ক :  ইংল্যান্ডে হতে যাওয়া কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে নারী ক্রিকেট দল। এজন্য রুমানা আহমেদ, সালমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, লতা মণ্ডলদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। এই টুর্নামেন্টে নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব পেয়েছেন কিপার-ব্যাটার নিগার সুলতানা। তবে ঘোষিত দলে জায়গা হয়নি জাহানারা আলমের, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

২০২০ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্ভবত ক‍্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন জাহানারা। এই সংস্করণে এর আগের চার আন্তর্জাতিক ম‍্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। লম্বা সময় পর খেলতে নেমে গত নভেম্বরে জিম্বাবুয়ে সফরে দুই ওয়ানডে ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে উইকেটশূন্য থাকেন এই সংস্করণের বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। 

বাছাই পর্বের প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ জানুয়ারি স্বাগতিক মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, সুরাইয়া আজমিন।

অপেক্ষমান: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজা-তুল কুবরা

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit