রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বর্ষসেরার দৌড়ে মেসি, নেই রোনালদো-নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

স্পোর্টস ডেস্ক :  নতুন বছরের প্রথম সপ্তাহেই সুখবর পেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে লড়াইয়ে আছেন রবার্ট লেভানদোভস্কি ও মোহামেদ সালাহ।

শুক্রবার সংক্ষিপ্ত তালিকায় তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর আগেই জিতেছেন মেসি। এবার ফিফার বছর সেরার খেতাবটি জয়ের দৌড়েও এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা। গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য গত ২৯ নভেম্বর রবার্ট লেভানদোভস্কি ও জর্জিনিয়োদের হারিয়ে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। তার সামনে এবার সুযোগ ফিফার পুরস্কারটিও সাতবার উঁচিয়ে ধরার।

দ্য বেস্ট তথা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে প্রথমে ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেখান থেকে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, আরলিং হালান্ড, জর্জিনহো, এনগোলো কান্তে ও কাইলিয়ান এমবাপে।

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যকার পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার। ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতেই ঘোষণা করা হবে চূড়ান্ত পুরস্কার।

আগামী ১৭ জানুয়ারি ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

পুরস্কারটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মেসির। বার্সেলোনার হয়ে বিদায়ী মৌসুমটা তেমন ভালো না কাটলেও ব্যক্তিগত নৈপুণ্যে তিনি বরাবরের মতোই ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। আর কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি।

গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল করে ও পাঁচটি করিয়ে নেতৃত্ব দেন সামনে থেকে। ওই আসরে নেইমারের সঙ্গে যৌথভাবে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ৩৪ বছর বয়সী তারকা।

গতবারের ফিফা বর্ষসেরা লেভানদোভস্কির সম্ভাবনাও কোনো অংশে কম নয়। অনেকের চোখে বরং এই পোলিশ তারকাই পুরস্কারটি পাওয়ার আসল দাবিদার। জাতীয় দলের হয়ে তার তেমন কোনো অর্জন না থাকলেও ক্লাবে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে বুন্ডেসলিগা জয়ের পথে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার।

সালাহর সেরা তিনে জায়গা পাওয়াটা অবশ্য কিছুটা অবাক করার। জাতীয় দল কিংবা ক্লাব, গত মৌসুমে কোথাও কোনো শিরোপা জিততে পারেননি তিনি। তবে ২০২০-২১ প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া লিভারপুলের সেরা গোলদাতা ছিলেন তিনি। ২২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান পাঁচটি। লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

পুরুষদের পাশাপাশি মেয়েদের বর্ষসেরার লড়াইয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সেলোনার হয়ে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ী দুই স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার এরমোসো ও অ্যালেক্সিয়া পুতেলাস এবং চেলসির হয়ে সুপার লিগ ও লিগ কাপ জয়ী অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড সামান্তা কার।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit