রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

জোহানেসবার্গের জয়কে ‘অন্যতম সেরা’ বললেন স্মিথ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

স্পোর্টস ডেস্ক :  জোহানেসবার্গ টেস্টে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। তবে এই জয়কে অন্যতম সেরা বলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় স্মিথ জানান, ‘ভারতের বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট জয়টি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা।’

স্মিথের এমন কথা বলার পেছনের কারণ হলো- এই জোহানেসবার্গে আগে কখনও হারেনি ভারত। অতীতে এই ভেন্যুতে পাঁচ টেস্টের মধ্যে ২টি জয় ও ৩টিতে ড্র করে টিম ইন্ডিয়া। কিন্তু এবার অতীতের রেকর্ড বদলে ফেললো দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ভারতকে প্রথম হারের স্বাদ দিলো প্রোটিয়ারা।

জোহানেসবার্গে ভারতকে প্রথম টেস্ট হারের স্বাদ দেয়ার পাশাপাশি চলমান সিরিজে সমতাও আনলো প্রোটিয়ারা। তাই তো উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর স্মিথ। টুইট করে তিনি বলেন, ‘আমি দেশের অনেক জয় দেখেছি। এই জয়টা অন্যতম সেরা একটি জয়।’

দ্বিতীয় টেস্ট জিততে ২৪০ রানের টার্গেট পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। সেই টার্গেট ৩ উইকেটে হারিয়ে স্পর্শ করে প্রোটিয়ারা। দলকে জয়ের স্বাদ দিতে বড় অবদান রাখেন অধিনায়ক ডিন এলগার। একপ্রান্ত ধরে খেলে অপরাজিত ৯৬ রান করেন তিনি। ১৮৮ বল খেলে ১টি চার মারেন এলগার।

তাই এলগারের প্রশংসাও করেছেন স্মিথ। তিনি বলেন, ‘এমন উইকেটে বড় ইনিংস খেলা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেখানে এলগারের ৯৬ রান প্রশংসনীয়।’

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১১৩ রানে জিতেছিলো ভারত। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ে এখন সিরিজে সমতা। আগামী ১১ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও সিরিজ জিততে পারেনি ভারত। তাই, শেষ টেস্ট জিতে ভারত ইতিহাস গড়তে পারে কিনা দেখার বিষয়।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit