রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বল স্টাম্পে লেগেও বেল পড়ল না! বিশ্বাসই হচ্ছে না স্টোকসের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

স্পোর্টস ডেস্ক :  অ্যাশেজের সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে বেন স্টোকস আউট হয়েও, আউট হলেন না! আর এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

ইংল্যান্ডের ইনিংসে ৩১তম ওভার করতে এলেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আগে চার ওভার বল করে চারটাই মেডেন নেন। এক রানও হজম করেননি। সেই গ্রিনের ওভারে প্রথম বলটা একটু ভেতরে ঢুকে যাচ্ছিল, সতর্কভাবে ছেড়ে দিয়েছিলেন বেন স্টোকস। গ্রিনের মনে হয়েছে, স্টোকসের ছেড়ে দেওয়া বলটা প্যাডে আঘাত লেগে পেছনে চলে গিয়েছে।

আউটের আবেদন করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা! আম্পায়ার পল রেইফেলও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে স্টোকসকে এলবিডব্লিউর আউট দেন। কিন্তু স্টোকস নিশ্চিত ছিলেন, বল আর যাই হোক, তার প্যাডে লাগেনি। নিলেন রিভিউ।

ডিআরএসের সাহায্যে দেখা গেল, প্যাড নয়, স্টাম্পের এক কোনায় বলটা স্পর্শ করে পেছনে চলে গেলেও স্টাম্প অক্ষতই থেকে গেছে। বেল পড়েনি। রিভিউ দেখে স্টোকস নিজেই হেসে খুন! এভাবে বেঁচে যাবেন, হয়তো ভাবেননি। আর এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়।

পরে স্টোকস অবশ্য নাথান লিয়নের বলে ৬৬ রান করে এলবিডব্লিউ হয়ে যান। 

অ্যাসেজের চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৪১৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। এখনও তারা পিছিয়ে ১৫৮ রানে।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit